নোয়াখালীতে জোর করে ভোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বেলা পৌনে দুইটার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকেরা জোর করে ২০০ ব্যালটে সিল দিয়েছেন।

বিভিন্ন বুথে ঢুকে আওয়ামী প্রার্থীর সমর্থকেরা পোলিং এজেন্টদের বের করে দিয়ে ২০০ ব্যালট ছিনতাই করে এবং এতে সিল মেরে বাক্সে ঢুকিয়ে দেন। এ ঘটনার পর প্রিসাইডিং কর্মকর্তা আমজাদ হোসেন ভোট গ্রহণ স্থগিত করেছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি।

এ কেন্দ্রটি ছাড়াও ভোটকেন্দ্রে ককটেল, ভাঙচুর, ব্যালট বাক্স ছিনতাই ও অগ্নিসংযোগের ঘটনায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আরও পাঁচটি কেন্দ্রে আজ রোববার ভোট গ্রহণ স্থগিত রয়েছে। কালুয়াচাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সামসুন্নাহার উচ্চবিদ্যালয় কেন্দ্র, জমিদারহাট উচ্চবিদ্যালয় কেন্দ্র, দেবকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও  রামগঞ্জ ইউনিয়নের মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এর আগে ভোট গ্রহণ স্থগিত করেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মর্কতারা।