নোয়াখালীতে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার রাস্তারমাথায় ফেনী-নোয়াখালী মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম সামছুল আলম (৫০)। তাঁর বাড়ি কক্সবাজার জেলা শহরে।হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টার দিকে কক্সবাজার থেকে চিংড়ির পোনা বহনকারী একটি ট্রাক খুলনার দিকে যাওয়ার পথে সেনবাগ রাস্তারমাথায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শ্ববর্তী গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের জমিতে পড়ে যায়। এতে ট্রাকের তিন আরোহী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে গতকাল শনিবার ভোরে সামছুল আলম মারা যান।জানতে চাইলে দুর্ঘটনার কথা নিশ্চিত করেন হাইওয়ে পুলিশের চন্দ্রগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শ্যামল কান্তি দাস।