নোয়াখালীতে ডাকাতি, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের শেখ আবু তাহেরের বাড়িতে গত রোববার গভীর রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ডাকাতেরা কুপিয়ে ও পিটিয়ে গৃহকর্তা এবং তাঁর স্ত্রীকে গুরুতর আহত করে স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে।ডাকাতদের হামলায় গুরুতর আহত গৃহকর্তা শেখ আবু তাহেরকে (৮০) প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর অবস্থা সংকটাপন্ন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে ১৪-১৫ জনের একদল সশস্ত্র ডাকাত ওই বাড়িতে হানা দেয়। এরপর গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। একপর্যায়ে ডাকাতেরা গৃহকর্তা শেখ আবু তাহেরকে কুপিয়ে এবং গৃহকর্ত্রীকে পিটিয়ে হাত-পা বেঁধে রেখে লুটপাট চালায়। গৃহকর্তার ভাগনে ফরহাদ আলম প্রথম আলোকে বলেন, ডাকাতেরা স্টিলের আলমারি ও অন্যান্য আসবাবের তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকাসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।