নোয়াখালীতে ডাকাতি ১৫ লাখ টাকার মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার কালীতারা গ্রামের রবিউল হোসেনের বাড়িতে গতকাল সোমবার ভোরে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতেরা বাড়িটি থেকে স্বর্ণালংকার, অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করেছে বলে দাবি করেছেন গৃহকর্তা।রবিউল হোসেন জানান, গতকাল ভোর চারটার দিকে ১৫-১৬ জন সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতেরা ভবনের লোহার ফটক ভেঙে ঘরের ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। এরপর ৯০ হাজার টাকা, ২২ ভরি স্বর্ণালংকার, ছয়টি মুঠোফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।