নোয়াখালীতে ডাকাতির মামলায় দুজনের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ থানার একটি ডাকাতির মামলার দুই আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান এ রায় দেন।দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সদর উপজেলার মাছুমপুর গ্রামের মৃত ইমান আলীর পুত্র মো. নুরু প্রকাশ নুরুনবী ওরফে বেচু এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গারাঙ্গা গ্রামের জাফর আলমের ছেলে মো. শুক্কুর। তাঁরা দুজনই পলাতক। তাঁদের বিরুদ্ধে সাজার পরোয়ানা জারি করা হয়েছে।আদালত সূত্রে জানা গেছে, বিগত ২০০৮ সালের ৩০ আগস্ট বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের হাবিব উল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে ডাকাত দলের সদস্য মো. শুক্কুরকে একটি অস্ত্রসহ আটক করে পুলিশে দেয়। ওই ঘটনায় গৃহকর্তা বাদী হয়ে থানায় ডাকাতির মামলা করেন। ওই মামলায় জামিন পেয়ে শুক্কুর পলাতক রয়েছেন।পুলিশ তদন্ত শেষে এজাহারভুক্ত পাঁচ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত দণ্ড পাওয়া দুজন ছাড়া অন্যদের খালাস দেন।