নোয়াখালীর চাটখিল পৌর শহরের ভিমপুর এলাকার মাসি ব্যাপারীর বাড়ির দুটি বসতঘরে ডাকাতি হয়েছে।
গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় তিনজন আহত হয়েছেন। তাঁরা হলেন মো. রাজু (২৫), লাকি আক্তার (২১) ও মো. ফরহাদ (২০)। গুরুতর আহত রাজুকে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ভিমপুর গ্রামের মাসি ব্যাপারীর বাড়িতে ১০-১২ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। ডাকাতেরা বাড়ির নেছার আহমেঞ্চদ ও জয়নাল আবদিনের বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ফেলে। এরপর তাঁর ১১ ভরি স্বর্ণালংকার, মুঠোফোন ও টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহিম খলিল প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট পরিবারকে এ বিষয়ে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।