নোয়াখালীতে তরুণীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত দুইটার দিকে লাশটি উদ্ধার করা হয়।সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা এ কে এম মহসিন হোসেন খান গতকাল বিকেলে প্রথম আলোকে জানান, লাশ দেখে ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে ওই তরুণীকে (২২) হত্যা করা হয়। নিহত তরুণীর পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এ ঘটনার তদন্ত চলছে।