নোয়াখালীতে তিন দফাদাবিতে প্রতিবন্ধীদের মানববন্ধন ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন দফা দাবি বাস্তবায়নে নোয়াখালীতে গতকাল শনিবার মানববন্ধন ও সমাবেশ করেছেন প্রতিবন্ধীরা। প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টা থেকে প্রতিবন্ধী পরিষদের সদস্যরা জেলার বিভিন্ন এলাকা থেকে কর্মসূচিতে অংশগ্রহণের উদ্দেশে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় তাঁরা তিন দফা দাবি বাস্তবায়নে পোস্টার ও ব্যানার নিয়ে মানববন্ধন করেন।দাবিগুলো হলো প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয়, জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সর্বস্তরে আসন সংরক্ষণ, জাতীয় বাজেটে এক শতাংশ বরাদ্দ এবং সরকার কর্তৃক স্বাক্ষরিত জাতিসংঘ সনদের আলোকে অধিকারভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন প্রণয়ন করা।