নোয়াখালীতে তিনটি অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহর ও সদর উপজেলায় তিনটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্রমতে, শুক্রবার রাতে সদর উপজেলার পর্বক্রিপাল গ্রামের ফারুক আহম্মদ (৩৬) নিজের গায়ে নিজে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, পরিবারের সদস্য ও বাড়ির বাসিন্দাদের ভাষ্যমতে ফারুক প্রায় চার বছর ধরে মানসিক রোগে ভুগছেন। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তিনি ঘর থেকে বের হন। কিছুক্ষণ পর হঠাৎ ঘরের বাইরে তাঁর শরীরে আগুন জ্বলতে দেখে তাঁরা ছুটে গিয়ে আগুন নেভান। কিন্তু ততক্ষণে আগুনে তাঁর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায় এবং কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।এর আগে শুক্রবার রাতে শহরের মাইজদী বাজার এলাকার রণজিৎ মজুমদার (৪৫) নামের এক পল্লিচিকিৎসক বাড়ির পুকুর পাড়ের একটি গাছের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সুধারাম থানার এসআই এয়াছিন ফারুক জানান, রাত ১০টার দিকে তিনি রণজিতের লাশ উদ্ধার করেন। এ সময় তাঁর পকেটে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, ঋণের টাকা পরিশোধ করতে না পারায় আমি আত্মহত্যা করলাম।’এদিকে শুক্রবার বিকেলে সদর উপজেলার বিনোদপুর গ্রাম থেকে বিউটি বেগম (১৮) নামের এক তরুণীর লাশ ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সুধারাম থানার এসআই জয়দেব কুমার বলেন, শুক্রবার দুপুরে ওই তরুণী পরিবারের সবার অগোচরে বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। তিনি লাশ উদ্ধার করেছেন। তিনি বলেন, ওই তরুণীর আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি।ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সুধারাম (সদর) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক অপমৃত্যুর মামলা হয়েছে।