নোয়াখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ইউনিয়নের কালারাইতা গ্রামে পূর্ববিরোধের জের ধরে বিবদমান দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের খামারবাড়িতে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালারাইতা গ্রামের খামারবাড়ির মুকবুল আহমঞ্চদ ও আবদুল গফুরদের মধ্যে বাড়িতে একটি বেড়া নির্মাণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে, যার জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষ কথা-কাটাকাটির একপর্যায়ে মারামারিতে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বসতঘরে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।