নোয়াখালীতে দুই বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্লাপুর কাঁচিহাটা গ্রামের একই রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। গত সোমবার গভীর রাতে ডাকাতির সময় সশস্ত্র ডাকাতেরা বাড়ির লোকজনকে মারধর ও জিম্মি করে প্রায় ৬০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে ২০-২২ জনের এক দল সশস্ত্র ডাকাত কাঁচিহাটা গ্রামের মোহাম্মদ উল্লার বাড়িতে হানা দেয়। ডাকাতেরা প্রথমে দুই দারোয়ানের হাত-পা ও মুখ বেঁধে ভেতরে ঢুকে পাঁচ নারীকে পিটিয়ে আহত করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে।