নোয়াখালীতে দুই ব্যক্তির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের করিমপুর ও কবিরহাটের রামেশ্বরপুর থেকে গত বৃহস্পতিবার দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন সকাল আটটার দিকে করিমপুর গ্রামের রেললাইনসংলগ্ন পুকুরে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কমল কৃষ্ণ ধর বলেন, লাশটি কয়েক দিন আগের বলে মনে করা হচ্ছে। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। অন্যদিকে, কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবাশ চন্দ্র পাল বলেন, একই দিন সকালে স্থানীয় লোকজন রামেশ্বরপুর গ্রামের সেতুর নিচে বেলাল হোসেন (২২) নামের এক ব্যক্তির লাশ দেখতে পান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। বেলাল একজন তরকারি ব্যবসায়ী ছিলেন। বুধবার রাতে তরকারি বিক্রি করতে গিয়ে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায়ও একটি অপমৃত্যু মামলা হয়েছে।