নোয়াখালীতে দুই মাদক ব্যবসায়ী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকা থেকে নিষিদ্ধ ইয়াবা বড়ি ও ফেনসিডিলসহ শহীদ হোসেন (৩২) ও তৈয়বুর রহমান (৩২) নামের চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)। গত সোমবার রাত ১০টার দিকে র্যাব-১১-এর একটি দল ঝটিকা অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৮টি ইয়াবা বড়ি ও ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।র্যাব সূত্র জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে দীর্ঘদিন ধরে মাইজদী বাজারের জিসান হোটেল ও ইয়ংস্টার ক্লাবের আড়ালে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। যার ভিত্তিতে সোমবার রাতে সহকারী পুলিশ সুপার কামরুল ইসলামের নেতৃত্বে র্যাবের একদল সদস্য জিসান হোটেলে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন।