নোয়াখালীতে দুজন বহিষ্কার, দুজনকে কারণ দর্শাও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে মেয়র পদে প্রার্থী হওয়ায় চৌমুনহী পৌর বিএনপির সদস্য মঞ্জুরুল আজিম সুমনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই কারণে হাতিয়া পৌরসভার মেয়র প্রার্থী এ কে এম ইউছুফকেও বহিষ্কারের সুপারিশ করেছে জেলা আওয়ামী লীগ। গত সোমবার কেন্দ্রীয় বিএনপির এক পত্রে এবং জেলা আওয়ামী লীগের জরুরী সভায় ওই দুইটি সিদ্ধান্ত নেওয়া হয়। ইউছুফ হাতিয়া পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক।আওয়ামী লীগের সভায় ইউছুফকে বহিষ্কার ছাড়াও দলের সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচার চালানোর অভিযোগে দলের জেলা কমিটির দুই সহসভাপতি সাবেক সাংসদ মোহাম্মদ আলী ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ উল্লাকে কারণ দর্শাণোর (শোকজ) সিদ্ধান্ত নেওয়া হয়।