নোয়াখালীতে দোকানে হামলা-ভাঙচুর গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের নোয়াবআলীর রাস্তার মাথা নামক স্থানের একটি দোকানে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে একদল সন্ত্রাসী। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন: জামাল উদ্দিন (৩৫), মো. মিন্টু (২৪), মো. রিপন (২৩) ও মো. শাহজাহান (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার মাহবুব আলমের সঙ্গে একই এলাকার জামাল উদ্দিনের সঙ্গে নোয়াবআলীর রাস্তার মাথা নামক স্থানের কয়েকটি দোকানঘরের জায়গা নিয়ে বিরোধ দেখা দেয়। জামাল ওই দোকানের জায়গাকে নিজেদের বলে দাবি করে মাহবুবকে ওই জায়গা ছেড়ে দেওয়ার জন্য চাপ দেন এবং বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার বলেন, দুই পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধের জের ধরে ওই হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে চারজনকে আটক করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।