নোয়াখালীতে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধ এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বেলা ১১টায় নোয়াখালী টাউন হল মোড়ে জেলা শিশু-কিশোর মেলা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও ছাত্রফ্রন্ট ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে ওই সংগঠনের সদস্য ও প্রতিনিধিরা টাউন হল মোড়ে জড়ো হতে থাকেন। বেলা ১১টায় তাঁরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে প্রধান সড়কের পাশে মানববন্ধন রচনা করেন। এ সময় পথচারী, বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন শিশু-কিশোরদের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে শামিল হন।মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক আ ন ম জাহের, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি বিটুল তালুকদার, মহিলা ফোরাম সংগঠক তাজরীন জাহান, মুক্তা ইসলাম, শিশু-কিশোর মেলার জেলা সংগঠক জসিম উদ্দিন, চারণের ফখরুল ইসলাম প্রমুখ।