নোয়াখালীতে নদী থেকে নিখোঁজ যুবদল নেতার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চর জিয়াউদ্দিনসংলগ্ন ভুলুয়া নদীর পাশ থেকে নিখোঁজ যুবদলের নেতা মো. হেলাল উদ্দিনের (২৫) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে সুবর্ণচরের চরজব্বার থানা পুলিশ লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত হেলাল উদ্দিন চর আমানউল্লা ইউনিয়নের কাটাবুনিয়া গ্রামের আবদুল মালেকের পুত্র। গত রোববার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদলের নেতা হেলাল উদ্দিন তিন মাস আগে থেকে এলাকায় মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পারাপারের কাজ করতেন। তিনি চর আমানউল্লা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের যুবদলের সহসভাপতি। গত রোববার সন্ধ্যায় যাত্রী পরিবহন করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি।