নোয়াখালীতে নৌকাডুবিতে ৩ শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট ফেনী নদীতে নৌকাডুবির ঘটনায় তিন শিশু মারা গেছে।
মৃত শিশুরা হলো নোয়াখালী সদর উপজেলার চর করমুল্যাহ এলাকার আলী আহমদের ছেলে মো. আতিক (১২), কোম্পানীগঞ্জের চর উড়িয়ার ইব্রাহিমের ছেলে মো. হৃদয় হোসেন (৫) এবং চর এলাহী ইউনিয়নের চর গাঙচিল এলাকার মো. বাহারের ছেলে মোহাম্মদ জায়েদ (৫)।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সকালে চর এলাহী ইউনিয়নের চর গাঙচিলের ছোট ফেনী নদীর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা উড়িরচরের দিকে যাত্রা করে। নৌকাটি ছোট ফেনী নদী থেকে একটি শাখা খালে ঢুকতেই উল্টে যায়।
কোম্পানীগঞ্জের উড়িরচরের চর বালুয়া পুলিশ ক্যাম্পের এসআই রবিউল হক জানান, নৌকাডুবির ঘটনায় তিন শিশুর লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।