নোয়াখালীতে পণ্যের ন্যায্যমূল্যের দাবিতে কৃষক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের ন্যায্যমূল্যের দাবি এবং কৃষি যন্ত্রপাতির অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কৃষকেরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী জেলা কৃষক দল গতকাল বুধবার এ কর্মসূচির আয়োজন করে। পরে প্রধানমন্ত্রীর কাছে লেখা কৃষকদের দাবিদাওয়া-সংবলিত একটি সঞ্চারকলিপি কৃষক দলের প্রতিনিধিরা জেলা প্রশাসকের কাছে দেন। প্রত্যক্ষদর্শী ও আয়োজক সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জেলা কৃষক দলের সভাপতি সলিম উল্লা বাহার জজ আদালতের সামনে থেকে কয়েক শ কৃষকের একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। এ সময় কৃষকেরা তাঁদের উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি এবং সার, বীজ, কীটনাশক, বিদ্যুৎ, ডিজেল ও কৃষি যন্ত্রপাতির অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।