নোয়াখালীতে পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাটে নরোত্তমপুর গ্রামের সূর্য ভট্টের বাড়িতে লোকনাথ সেজে প্রতারণার মাধ্যমে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অচেতন করে সর্বস্ব লুট করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় ওই পরিবারের অচেতন দুই সদস্য গৃহকর্তা দুলাল ভট্ট (৫৫) ও তাঁর স্ত্রী ছায়ারানী ভট্টকে (৪৮) গতকাল শনিবার দুপুরে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদউদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসায় তাঁদের কিছুটা জ্ঞান ফিরে আসে। তবে সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে। রোগীদের অবস্থা দেখে মনে হয়েছে, তাঁদের নেশাজাতীয় কিছু খাওয়ানো হয়েছে।দুলাল ভট্টর ছেলে উত্তম ভট্ট প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত নয়টার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি তাঁদের বাড়িতে আসেন এবং নিজেকে লোকনাথ (সাধক) পরিচয় দেন। তাঁর বেশভূষা দেখেও লোকনাথের মতো দেখায়। এতে বাড়ির লোকজনের তাঁর প্রতি বিশ্বাস জন্মায়।একপর্যায়ে ওই ব্যক্তি রাত তিনটায় দুলালের মা-বাবাকে ডেকে তোলেন এবং অলৌকিক জিনিস পাবেন বলে তাঁদের জানানো হয়। এরপর তাঁদের নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ঘর থেকে দুটি মুঠোফোন, ২০ হাজার টাকা এবং প্রায় দুই ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান।