নোয়াখালীতে পাঁচ হাজার মুরগি নিধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার কেডিহাট এলাকায় গত শনিবার মধ্যরাতে বার্ড ফ্লু আক্রান্ত প্রায় পাঁচ হাজার মুরগি নিধন করা হয়েছে। ডিম ধ্বংস করা হয়েছে প্রায় ২৯ হাজার।কেডিহাট এলাকার শিখা এগ্রো কমপ্লেক্স খামারের মালিক বাহার উদ্দিন মাহমুদ জানান, চার-পাঁচ দিন আগে হঠাৎ করে তাঁর খামারের মুরগি মারা যেতে শুরু করে। মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকলে তিনি বিষয়টি জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে জানান।উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের কর্মকর্তা আবুল কালাম জানান, বার্ড ফ্লু নিশ্চিত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বাহার উদ্দিনের খামারের চার হাজার ৭৭৫টি মুরগি নিধন এবং প্রায় ২৯ হাজার ডিম ধ্বংস করা হয়।