নোয়াখালীতে পিকআপ ভ্যানভর্তি ভারতীয় কাপড় জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় একটি পিকআপ ভ্যানভর্তি ভারতীয় কাপড় জব্দ করা হয়েছে। গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে ছাতারপাইয়া বাজারের কাছ থেকে গোয়েন্দা পুলিশের একটি দল কাপড়গুলো জব্দ করে।নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন বলেন, বুধবার রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ওই স্থানে ওত পেতে থাকে। কাছাকাছি আসামাত্র দলটি পিকআপ ভ্যানটির পিছু নেয়। দলটির উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক ও কাপড়ের মালিক সড়কের ওপর কাপড়ভর্তি পিকআপ ভ্যানটি ফেলে পালিয়ে যায়। পরে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় ঘটনাস্থলে গিয়ে কাপড়গুলোর জব্দ তালিকা করেন। উদ্ধার হওয়া কাপড়ের মধ্যে ৫১৮ পিস শাড়ি ও ২৬৬ পিস থ্রি-পিস রয়েছে।