নোয়াখালীতে পুকুরে ডুবে যমজ বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সুধারাম থানার একটি পুকুরে ডুবে সাবা ও মুনিয়া নামে পাঁচ বছর বয়সী যমজ বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু দুটির বাবা সুধারাম থানার কনস্টেবল মো. জাকারিয়া। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায়।
শিশুদের বাবা মো. জাকারিয়া প্রথম আলোকে জানান, বেলা দেড়টার দিকে তাঁর স্ত্রী বাসায় কাজ করছিলেন। এ সময় দুই বোন বাসার বাইরে যায় খেলাধুলা করার জন্য। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী বাসার বাইরে গিয়ে তাদের ডাকাডাকি করেন। কিন্তু কোনো দিক থেকে দুই মেয়ের সাড়া পাননি তিনি। পরে বাড়ির পাশের পুকুরে বাচ্চা দুটির লাশ ভেসে উঠে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন, ধারণা করা হচ্ছে এক বোন পানিতে পড়ে যাওয়ায় আরেকজন তাকে উঠাতে গিয়ে পানিতে পড়ে যায়।