নোয়াখালীতে পৃথক অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর ভসঞ্চীভূত
নোয়াখালী শহরে এবং সেনবাগ উপজেলায় গত রোববার দিবাগত রাতে পৃথক দুটি অগ্নিকাণ্ডে চারটি দোকান ও তিনটি বসতঘর সম্পূর্ণরূপে ভসঞ্চীভূত হয়েছে। এতে প্রায় ৭৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন জানান, রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল সড়কের পৌরসভাসংলগ্ন একটি মার্কেটে আগুন লাগে। আগুনে জিসান রেফ্রিজারেটর, মোটরসাইকেল মেরামতের দোকানসহ চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে দমকল বাহিনীর মাইজদী স্টেশনের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানতে চাইলে অগ্নিকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশারফ হোসেন তরফদার।
অপর দিকে রোববার রাত আটটার দিকে জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়ণপুর গ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়ির তিনটি বসতঘর সম্পূর্ণ ভসঞ্চীভূত হয়। আগুনে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।