নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের আট নেতা-কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি ও জামায়াত-শিবিরের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার পাঁচটি থানা এলাকায় অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। আটক ব্যক্তিদের গতকাল সোমবার বিভিন্ন মামলায় ও ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।জেলা পুলিশের নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছয়জন বিএনপি ও সহযোগী সংগঠনের আর দুজন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।