নোয়াখালীতে বিএনপি ও জামায়াতের আরও ১৩ কর্মী-সমর্থক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে বিএনপি ও জামায়াত-শিবিরের আরও ১৩ জন কর্মী ও সমর্থককে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বিএনপির ছয়জন ও জামায়াত-শিবিরের সাতজন রয়েছেন।আটক ব্যক্তিদের গতকাল শুক্রবার নোয়াখালী বিশেষ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, এ নিয়ে গত ছয় দিনে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৪২ জন নেতা-কর্মী ও সমর্থককে আটক করা হয়েছে।জানতে চাইলে পুলিশি অভিযানের কথা নিশ্চিত করেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ। তিনি প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের উদ্দেশ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে।