নোয়াখালীতে বিএনপি নেতা শাহজাহানের মুক্তির দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহানের মুক্তির দাবিতে এবং তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।গতকাল রোববার বিকেলে জেলা বিএনপির উদ্যোগে শহরের মাইজদী নতুন বাসস্ট্যান্ডে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ।সুবর্ণচর উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলো, জেলা বারের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী কবির, শহর বিএনপির সভাপতি আবু নাছের, বিএনপি নেতা লিয়াক আলী, সহিদুল ইসলাম প্রমুখ।