নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে নোয়াখালীতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে শহরের পৌর বাজার থেকে মিছিল শুরু হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর, সহিদুল ইসলাম কিরণ, ভিপি জসিম উদ্দিন, আবদুল করিম মুক্তা প্রমুখ।