নোয়াখালীতে বিএনপির ৯৬৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ৯৬৫ নেতা-কর্মীর বিরুদ্ধে সুধারাম থানায় মামলা হয়েছে।পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে উপপরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে শনিবার রাতে ওই মামলা করেন।মামলার এজাহারে আসামি ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকি ৮০০-৯০০ জনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে। এর মধ্যে সাহাব উদ্দিন (৩০) নামের এজহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হওয়ার কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক।