নোয়াখালীতে বিচারক-সংকট দূর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা জজ ও বিচারিক হাকিম আদালতে বিচারক-সংকট অবিলম্বে দূর করার দাবি জানিয়েছেন আইনজীবীরা। গতকাল সোমবার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ বি এম জাকারিয়া, মোল্লা হাবিবুর রাসুল, কাজী কবির, শাহাদাত হোসেন প্রমুখ। বক্তারা বলেন, জেলা জজ ও বিচারিক হাকিম আদালতে অনেক দিন ধরে বিচারকদের বেশ কয়েকটি পদ শূন্য রয়েছে। এতে বিচারকাজ ব্যাহত হচ্ছে। আদালত সূত্র জানায়, বিচারিক হাকিম ও আমলি আদালতের নয়জন বিচারকের মধ্যে আছেন মাত্র দুজন। অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের একটি, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দুটি ও বিচারিক হাকিমের চারটি পদ শূন্য রয়েছে।জেলা জজ আদালতে বিচারকের পদ ১৪টি, এর মধ্যে আছেন সাতজন। জেলা বিশেষ জজের পদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজের দুটি পদের মধ্যে একটি, যুগ্ম জেলা ও দায়রা জজের তিনটির মধ্যে দুটি, জ্যেষ্ঠ সহকারী জজের তিনটির মধ্যে একটি এবং সহকারী জজের পাঁচটির মধ্যে দুটি পদ শূন্য রয়েছে।সূত্র জানায়, দুই আদালতে অনেক দিন ধরে এ অবস্থা বিরাজ করায় বিচারাধীন মামলার সংখ্যা দিন দিন বাড়ছে।