নোয়াখালীতে বিজ্ঞান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাকাশ বিজয়ের ৫৩ বছর পূর্তি উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে গতকাল শুক্রবার বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জিলা স্কুল অডিটোরিয়ামে শহরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নেয়।

সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত উৎসব চলে।

বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রতিম সরকার। সভাপতিত্ব করেন জেলার বিজ্ঞান সংগঠক কাজী জহির উদ্দিন। উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. কামাল উদ্দিন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. মুশফিকুর রহমান সৌরভ, মো. নাসির উদ্দিন প্রমুখ।