নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ইছহাকপুর মান্নান নগরে গতকাল মঙ্গলবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমির হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই ইছহাকপুর গ্রামের মো. রফিকউল্লার ছেলে এবং স্থানীয় একটি ডেকোরেটর দোকানের শ্রমিক।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমির হোসেন কয়েক দিন আগে একই এলাকার এক ব্যক্তির কাছ থেকে একটি খেজুরগাছ ক্রয় করেন। গতকাল বেলা ১১টার দিকে আমির ওই গাছটি কেটে নেওয়ার সময় পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের অবৈধ সাইড লাইনের তার গাছে পড়ে যায়। আমির ওই তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে প্রাণ হারান। জানতে চাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুর রহমান। অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।