নোয়াখালীতে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর উপজেলার চর মটুয়া ইউনিয়নের মৌলভীটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার এক চক্ষুশিবিরের আয়োজন করা হয়। চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি এ শিবিরের আয়োজন করে। সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত শিবির চলে। এ সময় তিন হাজার রোগীকে বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়। এ ছাড়া ১০০ রোগীকে বিনা মূল্যে চোখের ছানির অস্ত্রোপচারের উদ্দেশ্যে চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়। সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন। এ সময় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মাকছুদুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত রেজা চৌধুরী, মহিউদ্দিন চৌধুরী, মো. আবু জাফর, চিকিৎসক উত্তম মজুমদার প্রমুখ।