নোয়াখালীতে ব্যবসায়ী হত্যার ঘটনায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামের আন্নালাচা এলাকায় মাটি খুঁড়ে ব্যবসায়ী আরিফ হোসেনের (২৮) লাশ উদ্ধারের পর থানায় হত্যা মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে আরিফের বাবা আবুল খায়ের আটজনকে আসামি করে ওই মামলা করেন।
পুলিশ সূত্র জানায়, আরিফের লাশ উদ্ধারের আগে-পরে আটক তিন নারীসহ পাঁচজনকে মামলার আসামি করা হয়েছে। এ ছাড়া আরও দুই নারীসহ তিনজনকে আসামি করা হয়।
এদিকে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে গতকাল শনিবার নোয়াখালীর বিশেষ বিচারিক হাকিমের আদালতে হাজির করা হয়। পরে আদালত আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।