নোয়াখালীতে মঙ্গলবার ১৮ দলের হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে আগামী মঙ্গলবার জেলা ১৮-দলীয় জোট হরতাল ডেকেছে।১৮ দলের জেলা কমিটির আহ্বায়ক মো. শাহজাহান প্রথম আলো ডটকমকে আজ রোববার বিষয়টি নিশ্চিত করেন।

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহানের শহরের রশিদ কলোনি এলাকার বাসভবনে আজ সকালে ১৮ দলের বৈঠক হয়। পরে মো. শাহজাহান জানান, গত কয়েক দিনের সহিংস ঘটনায় জামায়াত-শিবির ও যুবদলের নয়জন কর্মীর নিহত হওয়ার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।