নোয়াখালীতে মহাত্মা গান্ধীর জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অহিংসা দিয়ে সহিংসতা মোকাবিলা করতে হবে’—মহাত্মা গান্ধীর এ স্মরণীয় বাণী সামনে রেখে গতকাল রোববার নোয়াখালীতে উদ্যাপিত হয়েছে মহাত্মা গান্ধীর ১৪৩তম জন্মদিন ও পঞ্চম আন্তর্জাতিক অহিংস দিবস।এ উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামে অবস্থিত গান্ধী আশ্রম ট্রাস্টে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকালে গান্ধী স্মৃতি জাদুঘরে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তিতে চরকায় কাটা সুতার মালা পরানো এবং পরে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানমালা শুরু হয়। গান্ধী আশ্রম ট্রাস্ট মিলনায়তনে ব্রতচারী সংগীতের মধ্য দিয়ে শুরু হয় আলোচনা সভা। গান্ধী আশ্রম ট্রাস্টের সচিব ঝর্ণা ধারা চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার।সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন গান্ধী মেমোরিয়াল ট্রাস্টের শিক্ষার্থীরা। এ ছাড়া মহাত্মা গান্ধীর কর্মময় জীবনের ওপর আলোকচিত্র প্রদর্শন করা হয়।