নোয়াখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর গ্রাম থেকে বিদেশি মদ, গাঁজা ও ফেনসিডিলসহ জাকির হোসেন (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. জসিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গ্রেপ্তার হওয়া জাকিরের বসতঘর থেকে ১৬ বোতল হুইস্কি, তিন বোতল ভদকা, পাঁচ বোতল ফেনসিডিল এবং প্রায় সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। জাকির ওই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে এবং উপজেলার চিহ্নিত মাদকদ্রব্য ব্যবসায়ী বলে পুলিশ জানায়।
জানতে চাইলে অভিযান পরিচালনা এবং বিভিন্ন মাদকদ্রব্যসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. জসিম উদ্দিন।