নোয়াখালীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে এক গোলটেবিল বৈঠক হয়েছে। জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যৌথভাবে এর আয়োজন করে। সিভিল সার্জন কার্যালয়ে গতকাল রোববার সকালে এই বৈঠক শুরু হয়।সিভিল সার্জন আবদুর রশিদ মোল্লার সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নোয়াখালী বক্ষব্যাধি ক্লিনিকের চিকিৎসক কামাল উদ্দিন।