নোয়াখালীতে যুবদল ছাত্রদলের ১৯২ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ১৯২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা হয়েছে। গত শনিবার রাতে মামলাগুলো করা হয়।পুলিশ সূত্র জানায়, একটি মামলা করেন শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু নাছেরের ভাই আবু তাহের। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুল করিমসহ ২৬ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়। দ্বিতীয় মামলাটি করেন আবু নাছেরের আরেক ভাই আবু সাদেক। এ মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ জাফরউল্লাসহ ৩০ জন এবং অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়।