নোয়াখালীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার তফাদার পোল এলাকা থেকে আহছান উল্লাহ ওরফে আজাদ (৩০) নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক প্রথম আলো ডটকমকে জানান, নিহত আহছান চৌমুহনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য। তাঁর বাড়ি উপজেলার নাজিরপুর গ্রামে।

পুলিশ জানায়, আজ ভোর পাঁচটার দিকে চৌমুহনী-লক্ষ্মীপুর মহাসড়কে চৌমুহনীর তফাদার পোল এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, নিহত আহছানের মাথা থেঁতলে গেছে। ধারণা করা হচ্ছে, দ্রুতগামী কোনো যানবাহনের চাপায় তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।