নোয়াখালীতে যুবলীগ সমর্থক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গত শনিবার গোলাম হোসেন (২৫) নামে যুবলীগের এক সমর্থককে খুন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গতকাল রোববার সকালে একজনকে আটক করেছে পুলিশ।গোলাম হোসেন উপজেলার জিরতলী ইউনিয়নের বিজয়নগর গ্রামের মুক্তিযোদ্ধা নূর নবীর ছেলে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চার-পাঁচজনের একদল দুর্বৃত্ত উপজেলার দরাপপুর গ্রামের মহিউদ্দিনের চায়ের দোকানে বসা গোলাম হোসেনের ওপর হামলা চালায়। হামলাকারীরা ছুরি ও চাপাতি দিয়ে গোলাম হোসেনের ডান হাতের রগ ও গলা কেটে ফেলে। পরে তাঁর লাশ পাশের একটি বাগানের ভেতর ফেলে যায়।বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) প্রিয়লাল ঘোষ জানান, গোলাম হোসেনের বিরুদ্ধে ডাকাতি ও মারামারির ঘটনায় তিনটি মামলা রয়েছে। ওই এলাকার অন্য একটি সন্ত্রাসী পক্ষের সঙ্গে তাঁর বিরোধ ছিল।