নোয়াখালীতে লিবিয়া ফেরত অভিবাসী শ্রমিকদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহযুদ্ধের কারণে লিবিয়া থেকে ফেরত আসা কয়েক শ শ্রমিক ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।গতকাল বুধবার জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। পরে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি পেশ করে অভিবাসীদের একটি প্রতিনিধিদল।মানববন্ধনে বক্তব্য দেন লিবিয়া ফেরত জাহাঙ্গীর হোসেন, মোহামঞ্চদুল ইসলাম, বাবর হোসেন, মোশারেফ হোসেন, মো. ইউসুফ প্রমুখ। বক্তারা এ সময় লিবিয়া ফেরত সব বাংলাদেশির ন্যায্য পাওনা, ক্ষতিপূরণ প্রদান ও লিবিয়ায় পুনরায় পাঠাতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণের দাবি জানান।