নোয়াখালীতে শিবিরের মিছিলে লাঠিপেটা, আহত ৮, আটক ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল বুধবার ইসলামী ছাত্রশিবিরের একটি মিছিলে লাঠিপেটা করেছে পুলিশ। এতে সংগঠনের আট কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে শিবির। এ সময় পাঁচ কর্মীকে আটক করেছে পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি দুই শিবিরকর্মী নিহত হওয়ার প্রতিবাদে গতকাল দুপুরে শিবিরের শতাধিক নেতা-কর্মী শহরের রশিদ কলোনি এলাকা থেকে মিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক হয়ে শহরের সিনেমা হলের কাছে পৌঁছালে পুলিশ বাধা দেয়। মিছিলকারীদের কয়েকজন পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়েন। পুলিশ লাঠিপেটা করে। পুলিশ পাঁচজনকে আটক করে। তাঁরা হলেন: শামীম ওছমান, আম্মানুর রহমান, আইয়ুব আলী, আলমগীর হোসেন ও মিনহাজুল ইসলাম।শহর ছাত্রশিবিরের সেক্রেটারি নেয়ামত উল্লা অভিযোগ করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিপেটা করে এবং পাঁচজনকে আটক করেছে।সুধারাম থানার ওসি মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, শিবিরকর্মীরা পুলিশ দেখেই ইটপাটকেল ছুড়তে থাকে। তাই পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দিয়েছে।