নোয়াখালীতে সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের জরুরি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের এক জরুরি সভা গত সোমবার নোয়াখালীর চৌমুহনীতে অনুষ্ঠিত হয়। গত রোববার কুমিল্লায় আমার দেশসহ কয়েকটি পত্রিকা গাড়ি থেকে লুট করে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এজেন্টরা এ সভায় মিলিত হন। সভায় অ্যাসোসিয়েশনের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন,এখন থেকে যদি বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালীর কোথাও পরিবহন থেকে বা পত্রিকার এজেন্টের কাছ থেকে যেকোনো পত্রিকা লুট হয় কিংবা কেউ পুড়িয়ে ফেলে, তাহলে এ অঞ্চলগুলোতে কোনো জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিক্রি করা হবে না। চৌমুহনী প্রেসক্লাবের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালী জেলা সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আজিজুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন বৃহত্তর কুমিল্লার সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম গফুরী, সাধারণ সম্পাদক মোহামঞ্চদ আলী, বৃহত্তর নোয়াখালীর সাধারণ সম্পাদক নুর করিম, সোনাইমুড়ীর এজেন্ট জাহাঙ্গীর আলম প্রমুখ।