নোয়াখালীতে সাংবাদিক নির্মল সেনের মৃত্যুতে শোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক, কলামিস্ট ও রাজনীতিবিদ নির্মল সেনের সঞ্চরণে নোয়াখালীতে এক শোকসভা গত সোমবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত শোকসভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলমগীর ইউসুফ। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব মনিরুজ্জমান চৌধুরী, প্রেসক্লাবের সহসভাপতি শাহ এমরান সুজন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, যুগ্ম সম্পাদক সাইফুল্যাহ কামরুল, জামাল হোসেন, আবু নাছের, মিজানুর রহমান, আবদুস শাকুর প্রমুখ। সভায় বক্তারা বলেন, সাংবাদিক নির্মল সেন আদর্শিক ভিত্তির ওপর বিশ্বাস রেখে মেহনতি মানুষের জন্য শোষণমুক্ত সমাজ গড়তে কাজ করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত। তিনি ছিলেন নির্ভীক এক কলমসৈনিক।