নোয়াখালীতে সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারার যুগপূর্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিযুদ্ধের চেতনায় স্বপ্নের বাংলাদেশ গড়তে সংস্কৃতি হোক প্রেরণার হাতিয়ার’—স্লোগানের মধ্য দিয়ে যুগপূর্তি উৎসব পালন করেছে নোয়াখালীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা। এ উপলক্ষে গতকাল শুক্রবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।সকাল সাড়ে নয়টায় নোয়াখালী পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধ্রুবতারার কেন্দ্রীয় কমিটির মহাপরিচালক মো. আবু তাহের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) মো. আতাউর রহমান। প্রধান আলোচক ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক আবদুর রহমান। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আখতার জাহান, অধ্যাপক রমনাথ সেন, দৈনিক সচিত্র নোয়াখালী পত্রিকার সম্পাদক আমিরুল ইসলাম হারুন, সাংবাদিক আবু নাছের ও পৌরসভার প্যানেল মেয়র মোহামঞ্চদ হোসেন।অধিবেশনের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন, কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয় এবং সব শহীদ মুক্তিযোদ্ধা ও বরেণ্য ব্যক্তিদের সঞ্চরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বালন করা হয়। বেলা ১১টায় অতিথিদের অংশগ্রহণে শহরে এক শোভাযাত্রা বের করা হয়।