নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ী-রামগঞ্জ সড়কে যাত্রীবাহী বাসের চাপায় মো. সোহেল (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সোনাইমুড়ী উপজেলার নদনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেলের বাড়ি সোনাইমুড়ীর নদনা ইউনিয়নের কালুয়াই গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে সোহেল সাইকেলযোগে স্থানীয় বাজার থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। এ
সময় রামগঞ্জগামী একটি বাস পেছনের দিক থেকে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, পুলিশ লাশটি উদ্ধার করেছে। তবে, বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।