নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আবদুস সামাদ (২৮) নামের একজন নিহত ও চালকসহ দুজন গুরুতর আহত হয়েছেন।গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সুবর্ণচর-সোনাপুর সড়কের পরিষ্কার বাজার রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সামাদ উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রামের আবদুল হকের ছেলে। আহত ব্যক্তিদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।