নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাইজদী বাজার এলাকার বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্রের সামনে গত বুধবার রাতে চৌমুহনী-মাইজদী সড়কে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সামছুল আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি কবিরহাট উপজেলার চাপরাশিরহাট উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবদুল মতিনের ছেলে। তিনি দুর্ঘটনাকবলিত অটোরিকশার চালক। জানতে চাইলে দুর্ঘটনার কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহেদুল হক।