নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার তিন পুকুরিয়া কেএসবি ইটভাটার সামনে ফেনী-নোয়াখালী মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ২০ যাত্রী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে আবুল বাশার (৩০) নামের একজনের পরিচয় পাওয়া গেছে। অন্যজনের (২৩) পরিচয় পাওয়া যায়নি। নিহত বাশার কবিরহাট উপজেলার চর নলুয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। এ সময় আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।